News Flash

  • Home
  • দেশ
  • গোরক্ষপুরে গাড়ির ধাক্কা মা ও মেয়ের মৃত্যু, গুরুতর আহত ৫ জন
Image

গোরক্ষপুরে গাড়ির ধাক্কা মা ও মেয়ের মৃত্যু, গুরুতর আহত ৫ জন

গোরক্ষপুর, ২৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের গোরক্ষপুরে গাড়ির ধাক্কা প্রাণ হারালেন মা ও মেয়ে। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে বাড়ির বাইরে বসেছিলেন ৭ জন, সেই সময় একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে ও কয়েকজনকে চাপা দেয়। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে, এছাড়াও আরও ৫ জন গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, ৪৪ বছর বয়সী জান্নাতুন নিশা ও তাঁর ১৬ বছর বয়সী মেয়ে ঝিনা ঘটনাস্থলেই মারা যান। আহতদের নাম, মরিয়ম খান (১৮), রাবিয়া খাতুন (২৩), নিহাল (৫), জুবায়ের (১৭) এবং সুব্রতী (১৬)। তাঁদের দ্রুত বি আর ডি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জান্নাতুন নিশা এবং ঝিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য আহতদের অবস্থা আশঙ্কাজনক। গাড়িতে থাকা চারজনের মধ্যে পুলিশ একজনকে আটক করেছে, বাকি তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top