News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত
Image

ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত

জম্মু, ২৬ এপ্রিল (হি.স.): বিনা প্ররোচনায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে আবারও গুলি চালাল পাকিস্তান। শুক্রবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতও। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাতে (২৫-২৬ এপ্রিল রাতেই) কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন পোস্ট থেকে বিনা উস্কানিতে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী যথাযথ জবাব ফিরিয়ে দিয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, পহেলগামে জঙ্গি হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই আবহে পাকিস্তানের দিকে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে। প্রস্তুত রয়েছে ভারতও। এই আবহে আবারও সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করল পাকিস্তান।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top