News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একই রাতে দু-দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চোরের হানা
Image

একই রাতে দু-দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চোরের হানা

আগরতলা, ২৫ এপ্রিল: একই রাতে সোনামুড়া শহরের প্রাণ কেন্দ্রে দু-দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চোরের দল হানা দিয়েছে। ওই দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। চোরের দল হানা দিয়ে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ লকার গুলি ভেঙে ট্যাব, ল্যাপটপ সহ নগদ অর্থ নিয়ে পালিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে সোনামুড়া থানাধীন দ্বাদশ বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনে চোরের দল হানা দিয়েছে। আজ সকালে দুটি বিদ্যালয় প্রাতঃকালীন শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করতেই দৃশ্যত হয় প্রতিটি দরজার তালা ভাঙ্গা রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে বিদ্যালয়ের পরিচালন কমিটির সহ সোনামুড়া থানায়।

এবিষয়ে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয় থেকে বিদ্যালয়ের শিক্ষক জানান, প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে মোট ১৫ টি লকারের তালা ভেঙেছে চোরেরা নিয়ে যাওয়া হয়। একটি ল্যাপটপ এবং ট্যাব তৎসঙ্গে বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিষয়ে জমা পড়া নগদ প্রায় ৭৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোর।

এরপরই খবর পাওয়া যায় শহরের আরো একটি বিদ্যালয় নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে চুরি সংঘটিত হয়েছে। ঘটনার খবর সংগ্রহে জানা যায় প্রায় বিষ খানা লকার ভেঙেছে চোরেরা। ধারণা করা হচ্ছে মিড ডে মিল সামগ্রী সহ নগদ অর্থ নিয়ে যায় চোরেরা তবে সবকিছু খোঁজখবর নেওয়ার পর জানা যাবে চুরির যাওয়া সামগ্রীর আসল পরিমাণ।
তবে আশ্চর্যজনক বিষয় হলো থানার ঢিল ছড়া দূরত্বে অবস্থিত এই দুটি বিদ্যালয় তা সত্ত্বেও কি করে এত বড় দুঃসাহসিক কান্ড সংঘটিত করল চোরেরা একে একে প্রায় কুড়িটি তালা ভেঙেছে চোরেরা।

এদিকে পুলিশ দুটি বিদ্যালয় পরিদর্শন করেন এবং দ্রুত বিষয়টি নিয়ে যত প্রযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Releated Posts

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top