News Flash

  • Home
  • দেশ
  • সমগ্র দেশ প্রধানমন্ত্রীর পাশে রয়েছে, মন্তব্য কপিল সিব্বলের
Image

সমগ্র দেশ প্রধানমন্ত্রীর পাশে রয়েছে, মন্তব্য কপিল সিব্বলের

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু পরামর্শ দিলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন সিব্বল, তিনি বলেছেন, সমগ্র দেশ প্রধানমন্ত্রীর পাশে আছে।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কপিল সিব্বল বলেছেন, “প্রধানমন্ত্রীর জন্য আমার কিছু পরামর্শ আছে। সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা উচিত, যাতে সকলের কাছ থেকে আলোচনা ও পরামর্শ নেওয়া যায়। দেশ তাঁর পাশে আছে। একজন সন্ত্রাসী আদতে সন্ত্রাসীই হয়, তার কোনও ধর্ম নেই। দেশের অনুভূতি বিশ্বের সামনে প্রকাশ করার জন্য সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করতে হবে। আমাদের উচিত আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চিন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া এবং দক্ষিণ আমেরিকার মতো দেশে ক্ষমতাসীন এবং বিরোধী দলের এমপিদের একটি প্রতিনিধিদল পাঠানো, যাতে আমরা বিশ্বব্যাপী পরিস্থিতি সম্পর্কে তাদের জানাতে পারি। আমরা যদি এই পদক্ষেপ না নিই, তবে আমরা কূটনৈতিক চাপ তৈরি করতে পারব না।”

Releated Posts

বর্ষার আগে জাতীয় সড়কে প্রস্তুতি জোরদারের নির্দেশ গড়করির

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): বর্ষাকালে আবহাওয়া-জনিত বিঘ্ন কমাতে এবং জাতীয় সড়কে নির্বিঘ্ন যোগাযোগ বজায় রাখতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার…

ByByNews Desk Jun 25, 2026

ডিজিটাল গ্রেফতার প্রতারণা চক্রের বিরুদ্ধে সিবিআইয়ের বড় অভিযান, ১৬ রাজ্যে ৮০টিরও বেশি জায়গায় তল্লাশি; গ্রেফতার ২

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ‘ডিজিটাল গ্রেফতার’ প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে দেশের ১৬টি রাজ্যে ৮০টিরও বেশি স্থানে…

ByByNews Desk Jun 25, 2026

তৃণমূল স্তরের উদ্ভাবক ও উদ্যোক্তাদের খুঁজে বের করতে ‘বন্দে ভারতম’ উদ্যোগের সূচনা গৌতম আদানির

আমদাবাদ, ২৫ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তের উদ্ভাবক, উদ্যোক্তা এবং সমস্যার অভিনব সমাধানদাতাদের খুঁজে বের করে তাদের সহায়তা…

ByByNews Desk Jun 25, 2026

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

সিউল, ২৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top