News Flash

Image

গাছের চাপায় আশংকাজনক বৃদ্ধা

আগরতলা, ২৪ এপ্রিল: হালকা কাল বৈশাখি হাওয়ার দাপটে ভেঙে পড়ল একটি পুরনো বটগাছ। গাছের চাপায় আশংকাজনক বৃদ্ধা। আজ দুপুরে সাব্রুমের দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েতের রায়বুড়া টিলাতে ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মৃত মনমোহন নাথের স্ত্রী ললিতা নাথ (বয়স আনুমানিক ৭৭) প্রতিদিনের মতই সকালে পুজোর ফুল তুলতে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই ঝড়ের দাপটে একটি বিশাল বটগাছ ভেঙে পড়ে তাঁর গায়ের কাছাকাছি।

বৃদ্ধার ওপর গাছের ডাল আছড়ে পড়ে গুরুতর আঘাত লাগে তাঁর শরীরে। ঘটনার দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গেই ছুটে এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় সাব্রুম মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বৃদ্ধার অবস্থা স্থিতিশীল হলেও বয়সজনিত কারণে তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু তা কাটার ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পর স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। এই হৃদয়বিদারক ঘটনাটি মনে করিয়ে দেয়, প্রকৃতির রোষ যখন নামে, তখন মানুষের অসহায়তা কতটা প্রকট হয়ে ওঠে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top