News Flash

  • Home
  • দিনের খবর
  • অসহ্য গরম মধ্য ও পূর্ব ভারতে, তাপপ্রবাহের সতর্কতা জারি
Image

অসহ্য গরম মধ্য ও পূর্ব ভারতে, তাপপ্রবাহের সতর্কতা জারি

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): অসহ্য গরমে রীতিমতো হাঁসফাঁস করছে মধ্য ও পূর্ব ভারত। ইতিমধ্যেই জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী ৩-৪ দিনের মধ্যে এই গরম থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী কিছু দিন উত্তর-পশ্চিম ভারতেও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও পূর্ব রাজস্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আইএমডি জানিয়েছে, এই মাসের ২৬ তারিখ পর্যন্ত উত্তর প্রদেশ, বিদর্ভ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ মধ্য ও পূর্ব ভারতে একই রকম পরিস্থিতি বিরাজ করবে। এদিকে, আগামীকাল পর্যন্ত পূর্ব ভারতে এবং পরবর্তী ৭ দিন উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

ভারত-নেপাল সীমান্তে সোনা-রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করল এসএসবি

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের ভারত-নেপাল সীমান্তে ঘোষণাবিহীন সোনা ও রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 17, 2026

বীরভূমের তারাপীঠে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৬; একাধিকের অবস্থা সংকটজনক

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে পাঁচতলা একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 17, 2026

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top