News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৯৯০-এর দশকের পুনরাবৃত্তির আশঙ্কা করছি, মন্তব্য বিনোদ বনসলের
Image

১৯৯০-এর দশকের পুনরাবৃত্তির আশঙ্কা করছি, মন্তব্য বিনোদ বনসলের

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “কাশ্মীরের পহেলগামে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ হতবাক ও আতঙ্কিত। সন্ত্রাসীরা তাঁদের প্যান্ট খুলে ফেলতে বাধ্য করে, কলমা পড়তে বলে এবং অমুসলিম হিসেবে তাঁদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর, তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়। আমরা ১৯৯০-এর দশকের পুনরাবৃত্তির আশঙ্কা করছি। সন্ত্রাসবাদের স্লিপার সেলগুলি এখনও সক্রিয় রয়েছে।”

উল্লেখ্য, প্রায় দু’দশকের ব্যবধানে কাশ্মীর উপত্যকার এত বড় হামলার শিকার হলেন পর্যটকেরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবাদী হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। পর্যটকরা হিন্দু নিশ্চিত হওয়ার পরই গুলি করে হত্যা করে জঙ্গিরা।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top