News Flash

Image

বম মেরে গৌহাটি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে পুলিশের স্পেশাল টিম

গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : বোমা মেরে গৌহাটি হাইকোর্টকে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে এক অজ্ঞাত ই-মেল থেকে। ই-মেলে বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে অসম পুলিশের স্পেশাল টিম।

রাজ্য পুলিশের জনৈক শীর্ষ আধিকারিক জানান, ‘আজ মঙ্গলবার সকালে গৌহাটি হাইকোর্টে বোমা হামলার হুমকি সংবলিত ই-মেল আসে। বোমা হামলার হুমকি-বার্তা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বম-বিশেষজ্ঞ সহ পুলিশের স্পেশাল টিম হাইকোর্টে পাঠানো হয়। সম্মিলিতভাবে তাঁরা গোটা হাইকোর্ট চত্বরে পুঙ্খানুপুঙ্খ তালাশি চালিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি। তাই হুমকি-সর্বস্ব ই-মেলটি ভুয়ো হতে পারে বলে সন্দেহ করছি আমরা।’ তবে তিনি বলেন, তালাশি অভিযান এখনও চলছে। তালাশি শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

হাইকোর্টের জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘মাদ্রাজ টাইগার্স’ নামে একটি অজ্ঞাত সংগঠন থেকে ই-মেলটি পাঠানো হয়েছে। এতে গোটা হাইকোর্ট বিল্ডিংকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া ছিল। তিনি বলেন, পুলিশ যথাসময়েই এসেছে। গোটা আদালত চত্বরে তাঁরা তালাশি অভিযান চালাচ্ছেন। হাইকোর্ট বিল্ডিং এবং চত্বরকে স্যানিটাইজ করতে প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসেছেন। কর্মকর্তা জানান, হুমকি-বাৰ্তায় আদালতের কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটায়নি। নির্ধারিত সময়সূচি অনুসারে বিভিন্ন বেঞ্চে মামলার শুনানি চলছে।

Releated Posts

‘প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে’: উত্তর-পূর্বের নেতারা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবস…

ByByNews Desk Jun 21, 2026

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top