News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির শাহাদারায় যুবককে কুপিয়ে খুন, তদন্ত শুরু পুলিশের
Image

দিল্লির শাহাদারায় যুবককে কুপিয়ে খুন, তদন্ত শুরু পুলিশের

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল এক যুবককে। নিহত যুবকের নাম, সজন (২২)। সোমবার রাতে জগৎপুরীর নিউ রশিদ মার্কেটের গণেশ পার্কের ভিতরে ২২ বছর বয়সী ওই যুবককে কুপিয়ে খুন করা হয়। রাত ১০.৩৯ মিনিট নাগাদ এই ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ, পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, যুবককে প্রাণে বাঁচানো হয়নি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

শাহদারার ডিসিপি প্রশান্ত গৌতম বলেছেন, “জগৎপুরীতে একটি ঘটনার বিষয়ে আমরা রাত ১০:৩৯ মিনিটে একটি ফোন পাই। যে ফোন করেছিল সে জানায়, ২০-২২ বছর বয়সী এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আরও তদন্ত চলছে।”

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top