News Flash

  • Home
  • দিনের খবর
  • কুশীনগরে গাছে ধাক্কা গাড়ির; মর্মান্তিক মৃত্যু ৬ জনের, আহত দুই
Image

কুশীনগরে গাছে ধাক্কা গাড়ির; মর্মান্তিক মৃত্যু ৬ জনের, আহত দুই

কুশীনগর, ২১ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের কুশীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও দু’জন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ভুজৌলি গ্রামের কাছে, একটি দ্রুতগতির মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছের ধাক্কা মারে।

সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনাটি ৬ জনের মৃত্যু হয়েছে ও দু’জন আহত হয়েছেন। নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে একজন মহারাষ্ট্রের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দেবগাঁও গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা, সেই সময় শুক্লা ভুজৌলি মোড়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top