News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিশালগড়ে প্রতিবাদ কর্মসূচি, যুদ্ধকালীন প্রস্তুতিতে পুলিশ বাহিনী
Image

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিশালগড়ে প্রতিবাদ কর্মসূচি, যুদ্ধকালীন প্রস্তুতিতে পুলিশ বাহিনী

বিশালগড়, ২০ এপ্রিল: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে শনিবার বিশালগড় রেলস্টেশন এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সিপাহীজলা জেলা জন অধিকার সংগ্রাম পরিষদের ডাকে আয়োজিত হয় প্রতিবাদ সভা ও মিছিল। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। গোটা এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, তৈরি করা হয় যুদ্ধকালীন নিরাপত্তা বলয়।

জানা গেছে, যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর ৮টা থেকেই বিশালগড়ে জড়ো হতে থাকে পুলিশ বাহিনী। টানটান উত্তেজনার মধ্যেই শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। যদিও পুলিশি পাহারায় এই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীদের মূল দাবি ছিল, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে। তাঁদের অভিযোগ, এই আইন সাধারণ মানুষের সম্পত্তির উপর হস্তক্ষেপের সামিল। তবে সব আয়োজনের মাঝেও শেষমেশ এই প্রতিবাদ কর্মসূচি এককথায় ‘সুপার ফ্লপ’ হয়ে যায়। সভায় জনসমাগম ছিল অত্যন্ত কম। বরং উপস্থিত নিরাপত্তা কর্মীর সংখ্যাই ছিল তার দ্বিগুণ। প্রশাসনের যুদ্ধকালীন প্রস্তুতির তুলনায় কর্মসূচির প্রভাব ছিল নিতান্তই ক্ষীণ।

সভায় বক্তব্য রাখেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তবে জন সমাগমের অভাবে এই কর্মসূচি কতটা কার্যকর হলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই দিন শেষে কার্যত নিষ্প্রভ ছিল এই প্রতিবাদ সভা।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top