News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের, চার ঘণ্টা সড়ক অবরোধ
Image

আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের, চার ঘণ্টা সড়ক অবরোধ

পানিসাগর, ২০ এপ্রিল: আগরতলা জাতীয় সড়কে ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার উত্তর জেলার পানিসাগর থানার সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায় পাথরবাহী একটি গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক বাইক চালকের।

মৃত ব্যক্তির নাম নির্মল দাস। তিনি উপথাখালি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। উত্তেজিত জনতা প্রায় চার ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় বেপরোয়া গতিতে পাথরবাহী গাড়ি চলাচল করলেও প্রশাসনের নজর নেই।

এদিকে দুর্ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top