News Flash

  • Home
  • দেশ
  • আনন্দ ও সম্প্রীতি প্রার্থনা করে ইস্টারের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

আনন্দ ও সম্প্রীতি প্রার্থনা করে ইস্টারের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সামাজিক মাধ্যম এক্স-এ ইস্টারের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “সবাইকে শুভ ও আনন্দময় ইস্টারের শুভেচ্ছা। এই ইস্টার বিশেষ, কারণ বিশ্বজুড়ে জয়ন্তী বর্ষ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। এই পবিত্র উৎসব প্রতিটি মানুষের মনে আশা, নবায়ন এবং করুণার সঞ্চার করুক। চারপাশে আনন্দ এবং সম্প্রীতি বিরাজ করুক।”

উল্লেখ্য, জেরুসালেমের গলগাথার রাস্তায় যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যে দিন, সেই দিনকেই ‘গুড ফ্রাইডে’ বলে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুযায়ী, এর তিন দিন পরে, রবিবার ফের বেঁচে ওঠেন যিশু। মৃত্যুকে হারিয়ে যিশুর এই পুনরুত্থানকেই ‘ইস্টার সানডে’ হিসেবে পালন করেন তাঁরা।

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026

বন্দে মাতরম নিয়ে কংগ্রেসের আচরণ ‘দিমাগি নকশাল’ মানসিকতার প্রতিফলন: বিজেপি, ক্ষমা চাওয়ার দাবি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতাদের আচরণ নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

ঝাড়খণ্ডে আন্দোলনের ২৩তম দিন, ‘ফাঁকা আশ্বাস’ নিয়ে রাহুল গান্ধীকে নিশানা পড়ুয়াদের

রাঁচি, ১৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top