News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে বহুতলে ভেঙে প্রাণহানিতে ব্যথিত মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ রেখা গুপ্তার
Image

দিল্লিতে বহুতলে ভেঙে প্রাণহানিতে ব্যথিত মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ রেখা গুপ্তার

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): দিল্লির মুস্তাফাবাদ এলাকায় বহুতল ভেঙে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পাশাপাশি এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার টুইট করে জানিয়েছেন, “মুস্তাফাবাদে বাড়ি ভেঙে মর্মান্তিক ঘটনায় হৃদয় গভীরভাবে শোকাহত। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “ডিডিএমএ, এনডিআরএফ, ডিএফএস এবং অন্যান্য সংস্থাগুলি ত্রাণ ও উদ্ধার কাজে নিরন্তর নিয়োজিত রয়েছে। আহত সকলের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা।”

উল্লেখ্য, শনিবার ভোররাতে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও ১০ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আরও ৮-৯ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top