News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকালে ফের আগরতলা রেলস্টেশনে আটক দুই বাংলাদেশী যুবতী
Image

পাচারকালে ফের আগরতলা রেলস্টেশনে আটক দুই বাংলাদেশী যুবতী

আগরতলা, ১৮ এপ্রিল : সীমান্ত রক্ষীবাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশী যুবতীকে আটক করে জিআরপি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশ এর ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। গতকাল জিআরপি থানা আগরতলা রেলস্টেশন থেকে চারজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে।

জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে দুইজন বাংলাদেশি নাগরিক আগরতলা রেলস্টেশনে এসে পৌছাঁবেন। সেই খবরের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়ে জিআরপি। ওই সময় রেল স্টেশনে দুইজন মহিলাকে পুলিশের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। ধৃতরা হলেন, বাংলাদেশের বাসিন্দা রুপালি আক্তার এবং নদিয়া আক্তার।

এদিন তিনি আরও জানিয়েছেন, তারা কলকাতা হয়ে মুম্বাইয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top