নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে শ্রীমদ্ভাগবদগীতা এবং নাট্যশাস্ত্র। শুক্রবার এই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সেই পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘গর্বের মুহূর্ত’ বলে সম্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী জানান, বিশ্বের প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত! ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গীতা এবং নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তি আমাদের কালজয়ী জ্ঞান এবং সমৃদ্ধ সংস্কৃতির একটি বিশ্বব্যাপী স্বীকৃতি। গীতা ও নাট্যশাস্ত্র বহু শতাব্দী ধরে সভ্যতা ও চেতনাকে লালন করেছে। তাদের অন্তর্দৃষ্টি বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।

