News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া রেগা মজুরির দাবীতে অচল গন্ডাছড়া -আমবাসা সড়ক
Image

বকেয়া রেগা মজুরির দাবীতে অচল গন্ডাছড়া -আমবাসা সড়ক

আগরতলা, ১৭ এপ্রিল: বকেয়া রেগা মজুরির দাবিতে আজ সকালে গন্ডাছড়া-আমবাসা সড়কে নিউ ভগীরথ কলোনির মুখে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেগার বকেয়া মজুরি প্রদান করা হচ্ছে না। এদিকে, অবরোধের জেরে ব্যহত হয় গন্ডাছড়া মহকুমা হাট বার। প্রত্যন্ত এলাকা থেকে শাকসবজি নিয়ে আসা জনজাতি পরিবারের লোকজন আটকা পড়েন। আটকে পড়ে সরকারি কর্মচারী, ছাত্র ছাত্রী থেকে শুরু করে যাত্রীরাও। এদিন সাধারণ মানুষের জনদুর্ভোগ চরমে ওঠে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিউ ভগীরথ কলোনি এলাকায় শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করছে না। তাই বাধ্য হয়ে আজ সকালে রাস্তায় বসেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পঞ্চায়েতের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীর সাথে কর্থা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।

তবে, অবরোধকারিরা প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top