News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্ত্রাস হোক অথবা উত্তর-পূর্বে শান্তি প্রতিষ্ঠা, সবক্ষেত্রেই সিআরপিএফ-এর অবদান রয়েছে : অমিত শাহ
Image

সন্ত্রাস হোক অথবা উত্তর-পূর্বে শান্তি প্রতিষ্ঠা, সবক্ষেত্রেই সিআরপিএফ-এর অবদান রয়েছে : অমিত শাহ

নীমুচ (মধ্যপ্রদেশ), ১৭ এপ্রিল (হি.স.): সিআরপিএফ বাহিনীর সাহসিকতার ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেছেন, “কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই হোক অথবা শান্তি বজায় রাখার জন্য উত্তর-পূর্বে উপস্থিত থাকা কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মাত্র চারটি জেলায় নকশালদের সীমাবদ্ধ রাখা – এই সমস্ত ক্ষেত্রে সিআরপিএফ কর্মীদের একটি বড় অবদান রয়েছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের নীমুচে সিআরপিএফ-এর ৮৬-তম স্থাপনা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। তিনি প্যারেড প্রত্যক্ষ করেন এবং বিশেষ অভিবাদনও গ্রহণ করেন।

সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অমিত শাহ এদিন বলেছেন, “যখনই দেশের যে কোনও অংশে অশান্তি দেখা দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যখন আমি জানতে পারি, সিআরপিএফ কর্মীরা সেখানে আছেন, তখন আমি স্বস্তি পাই এবং আমি আমার অন্যান্য কাজও করি, কারণ আমার এই বিশ্বাস আছে যে সিআরএফপি থাকলে – সিআরপিএফ কর্মীদের জয় নিশ্চিত।” অমিত শাহ আরও বলেছেন, “২০০১ সালে আমাদের গণতন্ত্রের মন্দির সংসদে আক্রমণ করা হয়েছিল, এবং সিআরপিএফের সাহসী জওয়ানরা সেই হামলাকে ব্যর্থ করেছিল। ২০০৫ সালে যখন সন্ত্রাসীরা শ্রী রাম জন্মভূমিতে আক্রমণ করেছিল, তখন আবারও সিআরপিএফ জওয়ানরা সেই হুমকিকে নিষ্ক্রিয় করেছিলেন এবং মন্দির সুরক্ষিত করেছিলেন। সিআরপিএফের ইতিহাসে লেখা এবং বহু বছর ধরে স্মরণীয় হওয়া সবচেয়ে বড় অর্জনগুলির মধ্যে একটি হল এই দেশকে নকশালবাদ থেকে মুক্ত করার ক্ষেত্রে বিশাল অবদান রাখা।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “৬ কোটিরও বেশি গাছ লাগানোর মাধ্যমে আমরা অসাধারণ পরিবেশ সচেতনতা প্রদর্শন করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সিএপিএফ কর্মীদের কল্যাণের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিমান কুরিয়ার পরিষেবা বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি, ভারত সরকার ধারাবাহিকভাবে বেতন এবং ভাতা বৃদ্ধি করেছে এবং অষ্টম বেতন কমিশনও গঠন করেছে। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে, এই দেশে এমন একটিও জায়গা থাকবে না যেখানে নকশালপন্থীরা অশান্তি সৃষ্টি করতে পারবে। এই অর্জনে, সিএপিএফ, বিশেষ করে সিআরপিএফ এবং কোবরা ব্যাটালিয়ন, দুর্দান্ত সাফল্য অর্জন করবে।”

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top