News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাতিন টিলার শালবাগানে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়
Image

নাতিন টিলার শালবাগানে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

উদয়পুর, ১৬ এপ্রিল: উদয়পুরেজর গর্জিতে পুলিশ ফাঁড়ি অন্তর্গত নাতিন টিলা এলাকায় এক শালবাগান থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দারা সকালে শালবাগানে গিয়ে প্রথমে মৃতদেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে গর্জি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে।

উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানিয়েছেন, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আনুমানিক বয়স চল্লিশ বছর। মৃতদেহটি গোমতী জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি আত্মহত্যা না অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top