News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সড়ক সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সাংসদ বিপ্লবের
Image

সড়ক সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৬ এপ্রিল : ত্রিপুরায় প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে যান চালানো হচ্ছে। পাশাপাশি, শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গাড়ি পাকিং করানো হয়। তাতে, পশ্চিম ত্রিপুরা জেলায় যান দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। আজ রাজধানীর সোনার তরী গেস্ট হাউসে সড়ক সুরক্ষার বিষয়ে এক বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

প্রসঙ্গত, প্রতি তিন মাস অন্তর অন্তর এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীদেব বলেন, আজকের বৈঠক মূলত দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সহ জেলার জন্য সড়ক নিরাপত্তা কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা। পাশাপাশি, এদিন সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিতকরণ ও অধ্যয়ন করা, সড়ক নিরাপত্তা মান বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, বেআইনিভাবে যান চলাচল এবং পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোরভাবে নিয়ম লাগু হবে। তাছাড়া, জনগনের মধ্যে সড়ক সুরক্ষার সর্তকতা আনতে যুবাদের এগিয়ে আসতে হবে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top