News Flash

  • Home
  • দিনের খবর
  • আফগানিস্তানে ৫.৯ তীব্রতার ভূমিকম্প, কম্পন অনুভূত দিল্লিতেও
Image

আফগানিস্তানে ৫.৯ তীব্রতার ভূমিকম্প, কম্পন অনুভূত দিল্লিতেও

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বুধবার ভোর ৪.৪৩ মিনিট নাগাদ ৫.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। আফগানিস্তানে অনুভূত হওয়া এই ভূমিকম্প টের পাওয়া যায় রাজধানী দিল্লিতেও। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইমএসসি) দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৪.৪৪ মিনিট নাগাদ (ভারতীয় সময়) কম্পন অনুভূত হয় আফগানিস্তানে।

ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের বাঘনাল থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে। আবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে ৪২৮ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। আফগানিস্তানে হওয়া ভূমিকম্পের রেশ দিল্লিতে অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top