News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রচার ও বাস্তবের ফারাক! পহেলা বৈশাখে মাছ বিক্রিতে হতাশ ক্রেতারা মহারাজগঞ্জ বাজারে
Image

প্রচার ও বাস্তবের ফারাক! পহেলা বৈশাখে মাছ বিক্রিতে হতাশ ক্রেতারা মহারাজগঞ্জ বাজারে

আগরতলা, ১৪ এপ্রিল:
পহেলা বৈশাখ উপলক্ষে ত্রিপুরা সরকার ঘোষণা করেছিল ন্যায্যমূল্যে বিভিন্ন প্রজাতির মাছ বিক্রির। রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস গতকাল জানান, ত্রিপুরা এপেক্স ফিশারী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে বিশেষ কেন্দ্র খোলা হবে যেখানে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নানা ধরনের মাছ কিনতে পারবেন।

কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আজ নববর্ষের দিন সকাল থেকে বাজারে ভিড় জমলেও দেখা গেল সেই বিশেষ কেন্দ্রে শুধুমাত্র ইলিশ ও সার্ডিন (কুকিলা) মাছ বিক্রি হচ্ছে। অন্য কোনো প্রজাতির মাছ সেখানে পাওয়া যাচ্ছে না। ক্রেতারা জানিয়েছেন, প্রচারে বলা হলেও বাস্তবে মাছের বৈচিত্রের ছিটেফোঁটাও নেই।

তার উপর দামও বাজারমূল্যের চেয়ে খুব একটা কম নয়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০০ টাকায়। ১ কেজি থেকে ১.২ কেজি পর্যন্ত ইলিশের দাম প্রতি কেজি ১৩০০ টাকা এবং ১.২ কেজি থেকে ১.৫ কেজি পর্যন্ত ইলিশের দাম ১৫০০ টাকা প্রতি কেজি। সার্ডিন মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকায়।

এমন পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন অনেক ক্রেতা। তাঁদের অভিযোগ, যদি শুধু ইলিশ ও সার্ডিন বিক্রি করারই পরিকল্পনা ছিল, তাহলে প্রচারে ‘বিভিন্ন প্রজাতির মাছ’ বলার দরকার ছিল না। অনেকেই বলেন, এই ধরনের প্রচার সাধারণ মানুষকে বিভ্রান্ত করে।

পহেলা বৈশাখ বাঙালির কাছে এক বিশেষ দিন। সেই দিন মাছপ্রেমী বাঙালির রসনা তৃপ্তির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবে পূরণ না হওয়ায় চরম হতাশা তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

Releated Posts

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক

তেলিয়ামুড়া, ২২ জুন : দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও অন্যান্য সরঞ্জাম…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top