News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নববর্ষে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ প্রার্থনা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

নববর্ষে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ প্রার্থনা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

উদয়পুর, ১৪ এপ্রিল:
নববর্ষের শুভক্ষণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব পৌঁছান ত্রিপুরার বিখ্যাত তীর্থস্থান মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানেই তিনি মাতা ত্রিপুরা সুন্দরীর পণ্য দর্শন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন সকলের মঙ্গল কামনায়।

তিনি বলেন, “ত্রিপুরেশ্বরী মায়ের কৃপায় সকলের জীবন হোক মঙ্গলময়। আসুন এই নববর্ষে আমরা একে অপরের সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করি।” পাশাপাশি তিনি বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

তবে শুধু বাংলা নববর্ষ নয়, সাংসদ দেব তাঁর শুভেচ্ছাবার্তায় চাকমা সম্প্রদায়ের বিজু, ত্রিপুরা সম্প্রদায়ের বিসু এবং অহমীয়া সম্প্রদায়ের বিহু উৎসবেরও শুভেচ্ছা জানান। নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “এই উৎসবগুলির মাধ্যমে আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে প্রতিটি মানুষের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক।”

ত্রিপুরার সাংস্কৃতিক বৈচিত্র এবং ঐতিহ্যকে সম্মান জানিয়ে সকলকে একসূত্রে বেঁধে রাখার বার্তাও দেন তিনি এই শুভ মুহূর্তে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top