News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাবার বাগানে দুষ্কৃতির আগুন, ভস্মিভূত ৩০ লক্ষ টাকার সম্পত্তি ও
Image

রাবার বাগানে দুষ্কৃতির আগুন, ভস্মিভূত ৩০ লক্ষ টাকার সম্পত্তি ও

বক্সনগর, ১৪ এপ্রিল : গত ১১ই এপ্রিল, দুপুরবেলায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল সীমান্তবর্তী করালিয়া টিলা সংলগ্ন আম্মুইদার ডুং এলাকাটি। উত্তর কলম চৌড়া এলাকার প্রাক্তন উপ-প্রধান আব্দুল সালামের রাবার বাগানে রহস্যজনকভাবে আগুন লেগে যায়। স্থানীয়রা জানিয়েছে, দুষ্কৃতিকারীদের দ্বারা ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ।

প্রায় ৬০০টি রাবার গাছের এই বাগানটি ছিল সালাম পরিবারের একমাত্র জীবিকার উৎস। সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচ মেটানো হত এই রাবার উৎপাদনের মাধ্যমেই। হঠাৎ এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সব কিছু ছাই হয়ে যায়।

আব্দুল সালাম জানান, দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আগুন লাগার খবর তিনি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, স্থানীয়দের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বাগানে পৌঁছে ভগ্ন হৃদয়ে কান্নায় ভেঙে পড়েন সালাম।

তিনি আরও জানান, প্রায় ৩০ লক্ষ টাকার রাবার গাছ পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top