News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিআইপি এসকর্ট গাড়ির ধাক্কায় গুরুতর আহত দম্পতি ও শিশু, উত্তাল রাজারবাগ
Image

ভিআইপি এসকর্ট গাড়ির ধাক্কায় গুরুতর আহত দম্পতি ও শিশু, উত্তাল রাজারবাগ

উদয়পুর, ১২ এপ্রিল : শনিবার দুপুরে উদয়পুর রাজারবাগ হাউসিং বোর্ড এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশের এসকর্ট সহ একটি ভিআইপি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক দম্পতি ও তাদের শিশু সন্তান। অভিযোগ, দুর্ঘটনার পর গাড়িটি দাঁড়ায়নি, সাহায্য না করেই দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

ঘটনাটি ঘটে যখন পুলিশি এসকর্ট সহ এক উচ্চপদস্থ অফিসার আগরতলার উদ্দেশে রওনা হন। পথে রাজারবাগ এলাকায় একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি। বাইকে থাকা তিনজন—সুমন কুমার মলসম, গীতশ্রী মলসম এবং আরগিতা মলসম রাস্তায় ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত খবর দেন অগ্নিনির্বাপক দপ্তরে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই ঘটনার প্রতিবাদে রাজারবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী উদয়পুর-সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, এসকর্ট গাড়িতে থাকা পুলিশ অফিসারের দায়িত্ব ছিল আহতদের প্রাথমিক সাহায্য করা, কিন্তু সে পথে না গিয়ে তারা বরং গাড়ি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, গাড়িটিতে আসলে কোনও উচ্চপদস্থ পুলিশ অফিসার ছিলেন না, অথচ ভিআইপি কভারেজে গাড়িটি চলছিল।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ কর্মীরা। অবরোধকেরীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করার পর সমঝোতা করে অবরোধ প্রত্যাহার করা হয়। ঘটনাটিকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

Releated Posts

গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে গোয়ালাবস্তিতে মারপিট, দুই যুবক আটক

 আগরতলা, ৭ মেঃ গাড়ি ব্যাক গিয়ার দেওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোয়ালাবস্তি এলাকায়। ঘটনায় আহত এক…

ByByReshmi Debnath May 7, 2026

সরকারি রাস্তা কেটে চলাচল বন্ধের অভিযোগ, জল সরবরাহেও বাধা, অভিযুক্ত গফুর দে

আগরতলা, ৭ মেঃ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মুসলিম পাড়া এলাকায় সরকারি রাস্তা বুলডোজার দিয়ে কেটে চলাচলের অযোগ্য করে দেওয়ার…

ByByReshmi Debnath May 7, 2026

বিজেপির জয় উদযাপনে ধনপুরে বিজয় মিছিল ও সমাবেশ

আগরতলা, ৭ মেঃ পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি এবং ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির সাফল্যকে সামনে রেখে বুধবার ২৩ ধনপুর বিধানসভা…

ByByReshmi Debnath May 7, 2026

১৩ মে নবনির্বাচিত জহর চক্রবর্তী বিধায়ক পদে শপথ নেবেন

আগরতলা, ৭ মে: আগামী ১৩ মে বেলা ১২টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top