News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক সমস্যার জেরে আত্মঘাতী এক টিএসআর জওয়ান
Image

পারিবারিক সমস্যার জেরে আত্মঘাতী এক টিএসআর জওয়ান

আগরতলা, ১২ এপ্রিল : দ্বিতীয় বিয়ের পরেও দাম্পত্য জীবনে সুখ খুঁজে পাননি ১১ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত টিএসআর জওয়ান বাবুল দেবনাথ। শেষ পর্যন্ত পারিবারিক অশান্তি ও মানসিক অবসাদের জেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

ঘটনাটি ঘটে শুক্রবার সকালে জিরানিয়া রেলস্টেশনের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বাবুল দেবনাথ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

জানা গেছে, পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছিল বাবুল দেবনাথের। দ্বিতীয় বিয়ের পরেও সে সমস্যা কাটেনি। পরিবার সূত্রে জানা যায়, বাবুল দেবনাথ তাঁর স্ত্রী ও পরিবারের সঙ্গে আলাদা থাকতেন। তাঁর মা পুত্রবধূর বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ এনেছেন। তবে পাল্টা বক্তব্যে স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন, এবং তাঁদের মধ্যে বিচ্ছিন্নতা অনেক আগেই তৈরি হয়েছিল।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিরানিয়া থানার পুলিশ। আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top