News Flash

  • Home
  • খেলা
  • আইপিএল: নিজের রেকর্ড ‘ভাঙলেন’ ধোনি
Image

আইপিএল: নিজের রেকর্ড ‘ভাঙলেন’ ধোনি

কলকাতা, ১২ এপ্রিল(হি.স.) : এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার কলকাতার মুখোমুখি হয়েছিল চেন্নাই। ৪৩ বছর ২৭৮ দিন বয়সে ম্যাচটি খেললেন ধোনি। আগের রেকর্ড ছিল ধোনিরই। ২০২৩ আসরের ফাইনালে চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার দিন তার বয়স ছিল ৪১ বছর ৩২৬ দিন। ওই ম্যাচে গুজরাট টাইটানসকে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছিল চেন্নাই।

তালিকায় পরের স্থানে আছেন প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালসকে ৪১ বছর ২৪৯ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কিংস ইলেভেন পঞ্জাবকে (এখনকার পঞ্জাব কিংস) ৪১ বছর ১৮৫ দিন বয়সে নেতৃত্ব দেন আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। কনুইয়ে চোট পেয়ে এবারের আইপিএল চিটকে যান চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের। তার জায়গায় বৃহস্পতিবার ধোনিকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল ।

২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। তার নেতৃত্বেই সবকটি শিরোপা জিতেছে দলটি।

২০২২ সালে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। দায়িত্ব দেওয়া হয় রাভিন্দ্রা জাডেজাকে। কিন্তু দল ভালো না করায় মাঝপথে নেতৃত্ব ছেড়ে দেন জাডেজা। আবার নেতৃত্বে ফেরানো হয় ধোনিকে। পরের বছর দলকে পঞ্চম শিরোপা এনে দেন তিনি। ২০২৪ আইপিএলে ফের চেন্নাইয়ের নেতৃত্বে বদল হয়। ধোনির জায়গায় রুতুরাজকে অধিনায়কত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top