News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চৈত্র সেলের আমেজে ভাটা, মন্দার ছায়া তেলিয়ামুড়া বাজারে
Image

চৈত্র সেলের আমেজে ভাটা, মন্দার ছায়া তেলিয়ামুড়া বাজারে

তেলিয়ামুড়া, ১২ এপ্রিল: নববর্ষের আগমনের ঠিক আগে প্রতিটি বছরের মতো এবারও চৈত্র সেল ঘিরে রাজ্যের বিভিন্ন বাজারে জমজমাট পরিবেশ প্রত্যাশিত ছিল। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তেলিয়ামুড়া বাজার, যা বরাবরই উৎসবমুখর ভিড় ও বেচাকেনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেখানে এবার যেন সেলের রঙটাই ফিকে।

বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর বেচাবিক্রিতে লক্ষণীয় ভাটা পড়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলিতে ক্রেতার অভাব স্পষ্ট। দোকানদারদের একাংশ জানাচ্ছেন, মূল্য হ্রাস করে নানা অফার দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ হচ্ছে না।

ব্যবসায়ীদের অভিমত, একদিকে যেমন হাতে নগদ টাকার সংকট, অন্যদিকে অনলাইন কেনাকাটার প্রসার—এই দুই-ই বাজারে মন্দার মূল কারণ হিসেবে কাজ করছে। অনেকেই আশঙ্কা করছেন, দীর্ঘদিন ধরে রেগার মজুরি না পাওয়ায় সাধারণ মানুষের হাতে খরচ করার মতো অর্থের জোগান নেই।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকি, অথচ অন্যান্য বছরের মতো দূরদূরান্ত থেকে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি উদ্বেগজনক।”এদিকে, নববর্ষ আর মাত্র দু’দিন দূরে। তবুও বাজারে নেই সেই চেনা কোলাহল, নেই উৎসবের উত্তাপ। ফলে ব্যবসায়ীরা একরকম হতাশ হয়েই বলছেন—”এবার তেলিয়ামুড়ার চৈত্র সেল জমলো না।”

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top