News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চোর পুলিশের জালে
Image

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চোর পুলিশের জালে

আগরতলা, ১১ এপ্রিল: চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ এক জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন এস ডি পিও দেবপ্রসাদ রায়।

এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গত মাসে ২৫ এপ্রিল চিত্তরঞ্জন এলাকার বাসিন্দা গৌতম দাসের বাড়িতে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল সব স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায়। পরবর্তী সময়ে ওই দোকানের মালিক স্বপন কুমার বণিক পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একজন আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরি করার বিষয়টি স্বীকার করেন। তাঁদের কাছ থেকে স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে। এসডিপিও জানিয়েছেন, চুরিকাণ্ডের তদন্ত চলাকালীন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে সোহেল মিয়াকে গ্রেফতার করে। তার কাছ থেকে সংশ্লিষ্ট চুরির ঘটনায় তথা চুরি যাওয়া দু’টি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দোল উদ্ধার করা হয়।এদিন তিনি আরও বলেন, বাজেয়াপ্ত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top