News Flash

Image

বিধ্বংসী আগুনে পুড়লো বসত ঘর

আগরতলা, ১১ এপ্রিল: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। ওই ঘটনা চন্ডিপুর বিধানসভার ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে চন্ডিপুর বিধানসভার ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা হান্নান মিয়ার বাড়িতে ভয়াবহ আগুন লাগে। সাথে সাথে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরে থাকা দুটি সিলিন্ডার বিস্ফোরণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখায় বসত ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এদিকে, বাড়ির রাস্তা প্রশস্ত না হওয়ায় দমকলের গাড়ি পৌঁছতে পারেনি। এলাকাবাসীদের সহযোগিতায় দমকলের একটি পাম্প মেশিন কাঁধে করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পাশের পুকুর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে বসত ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top