News Flash

  • Home
  • দেশ
  • এখন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসার খরচ বহন করবে সরকার : প্রধানমন্ত্রী
Image

এখন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসার খরচ বহন করবে সরকার : প্রধানমন্ত্রী

বারাণসী, ১১ এপ্রিল (হি.স.): আয়ুষ্মান ভারত যোজনার সুফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এখন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসার খরচ বহন করবে সরকার। শুক্রবার বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যখন আপনারা আমাদের তৃতীয়বারের জন্য আশীর্বাদ করেছেন, তখন আমরাও ভালোবাসার সঙ্গে সেবক হিসেবে আমাদের কর্তব্য পালন করেছি। আমার গ্যারান্টি ছিল, বয়স্কদের চিকিৎসা বিনামূল্যে হবে; এরই ফলাফল হলো আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনা। এই প্রকল্পটি বয়স্কদের চিকিৎসার পাশাপাশি তাদের সম্মানের জন্যও।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন চিকিৎসার জন্য জমি বিক্রি করার দরকার নেই, এখন চিকিৎসার জন্য ঋণ নেওয়ার প্রয়োজন নেই, এখন চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর দরকার নেই, এখন সরকার আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনার চিকিৎসার খরচ বহন করবে।” মোদী আরও বলেছেন, “এখন যারাই কাশী আসেন, তাঁরা এখানকার পরিকাঠামো এবং সুযোগ-সুবিধার প্রশংসা করেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বারাণসী আসেন, বাবা বিশ্বনাথের দর্শন করেন এবং মা গঙ্গায় স্নান করেন। প্রতিটি ভ্রমণকারী বলে – বারাণসী অনেক বদলে গিয়েছে।”

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top