News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই-র বিক্ষোভ
Image

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই-র বিক্ষোভ

আগরতলা, ১০ এপ্রিল: রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সরব হয়েছে এসইউসিআই। আজ অবিলম্বে রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা সহ তিন দফা দাবিতে বটতলা এলাকায় বিক্ষোভে সামিল হয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতা বলেন, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০-টাকা বৃদ্ধি করেছে। উজ্জ্বলা যোজনার ভোক্তাগণও এই বৃদ্ধি থেকে রহাই পায়নি। সরকার সাফাই গাইছে তেল কোম্পানীগুলির ক্ষতি পূরণ করতেই এই মূল্যবৃদ্ধি। অথচ জনগণের অজানা নয় যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপক হ্রাস পেলেও ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়নি। তাতে তেল কোম্পানীগুলি হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা অর্জন করেছে।

এদিন তিনি আরও বলেন, পেট্রোল ডিজেলের উপর প্রতি লিটারে ২-টাকা করে শুল্ক বৃদ্ধি করেছে। রান্নার গ্যাস-এর এই দাম বৃদ্ধির তীব্র বিরোধীতা করছে এস ইউ সি আই (সি)। দেশের কোটি কোটি শ্রমিক, পরিযায়ী শ্রমিক, স্কিম ওয়ার্কার, ক্ষুদ্র ব্যবসায়ী, গ্রামীন শ্রমিক ও নিম্নবিত্ত সাধারণ মানুষ একদিকে রোজগারহীনতা, অন্যদিকে অত্যাবশ্যক পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বেঁচে থাকার পথ খুঁজে পাচ্ছে না। এরই প্রতিবাদে আজ আগরতলার বটতলায় এস ইউ সি আই (সি)-এর উদ্যোগে এক বিক্ষোভ সভা সংগঠিত হয়।

সংগঠনের তরফ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হল, অবিলম্বে রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, পেট্রোল, ডিজেলের উপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করতে হবে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top