News Flash

  • Home
  • দেশ
  • এসএসসি দফতরের সামনে চাকরিহারাদের অনশন
Image

এসএসসি দফতরের সামনে চাকরিহারাদের অনশন

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.): এসএসসি দফতরের সামনে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হল অনশন।

জানানো হয়েছে, ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই সিদ্ধান্ত। সঙ্গে পুলিশি লাঠিচালনার প্রতিবাদও তাঁদের কর্মসূচিতে রয়েছে। নাগরিক সমাজকেও তাঁদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ।

বুধবার থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েক জন। এ বার তাঁদের মধ্যে থেকেই চার জন অনশনে বসেন। তাঁরা জানান, বুধবার রাতভর শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন তাঁদের একাংশ। অথচ অভিযোগ, তাঁদের ত্রিপল বিছানোরও অনুমতি দেয়নি পুলিশ-প্রশাসন। তাই এ বার রোদবৃষ্টি মাথায় নিয়েই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top