News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার গর্ব রাজস্মিতা দাস, ‘আকাশ ৮ সুপার স্টার’ রিয়েলিটি শো-তে প্রথম স্থান অধিকার করে ইতিহাস গড়ল
Image

ত্রিপুরার গর্ব রাজস্মিতা দাস, ‘আকাশ ৮ সুপার স্টার’ রিয়েলিটি শো-তে প্রথম স্থান অধিকার করে ইতিহাস গড়ল

আগরতলা, ১০ এপ্রিল: পশ্চিম ত্রিপুরার সেকেরকোট গ্রামের আট বছর বয়সী কন্যা রাজস্মিতা দাস কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘আকাশ ৮ সুপার স্টার’-এ প্রথম স্থান অর্জন করে ত্রিপুরার নাম উজ্জ্বল করল। ছোট্ট বয়সে অসাধারণ কণ্ঠের জাদুতে সমস্ত বিচারক ও দর্শকের মন জয় করে নিয়েছে রাজস্মিতা।

রাজস্মিতা দাস, পিতা রাজীব দাস ও মাতা দেবস্মিতা দত্তের কন্যা। সংগীতচর্চার প্রাথমিক তালিম পেয়েছে নিজের মা দেবস্মিতার কাছ থেকেই। নিজের মায়ের শিখানো সংগীতের পথেই এগিয়ে চলেছে রাজস্মিতা। এই খুদে সংগীতশিল্পী দেখিয়ে দিলো, সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টার মাধ্যমে যে কোনো বড় মঞ্চকেও জয় করা সম্ভব।

রিয়েলিটি শো-এর ফাইনাল পর্বে রাজস্মিতা একটি বিশেষ গান পরিবেশন করে, যা উৎসর্গ করা হয়েছিল দেবস্মিতা দত্তের ছোটবেলার গুরুমা মিতালী ঘোষকে। গানটি এতটাই মুগ্ধ করেছিল বিচারকদের, যে তাঁরা মন্তব্য করেন, মনে হচ্ছে যেন তোরই গান এটি। এমনকি বিচারকেরা রাজস্মিতাকে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে বলেন, এই গানের সামনে মার্কস সবই তুচ্ছ।

এই কৃতিত্বের জন্য রাজস্মিতা ও তার পরিবার সমস্ত ত্রিপুরাবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং মিডিয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ও আশীর্বাদ কামনা করেন, যাতে রাজস্মিতা ভবিষ্যতে আরও বড় মঞ্চে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারে।

ত্রিপুরার সংগীতপ্রেমী মহল এবং সাধারণ মানুষের মধ্যে রাজস্মিতার এই জয় নিয়ে দারুণ উৎসাহ ও গর্ব লক্ষ্য করা যাচ্ছে। রাজস্মিতার এই সাফল্য নতুন প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকল।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top