News Flash

  • Home
  • প্রধান খবর
  • জৈনধর্মের সাহিত্য ভারতের বৌদ্ধিক গৌরবের মেরুদণ্ড : প্রধানমন্ত্রী
Image

জৈনধর্মের সাহিত্য ভারতের বৌদ্ধিক গৌরবের মেরুদণ্ড : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): জৈনধর্মের সাহিত্য ভারতের বৌদ্ধিক গৌরবের মেরুদণ্ড, এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ‘নবকার মহামন্ত্র দিবস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জৈনধর্মের সাহিত্য ভারতের বৌদ্ধিক গৌরবের মেরুদণ্ড। এই জ্ঞান সংরক্ষণ করা আমাদের কর্তব্য। এই কারণেই আমরা প্রাকৃত এবং পালি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “নবকার মহামন্ত্রের এই দর্শন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত। আমি লালকেল্লা থেকে বলেছি – বিকশিত ভারত মানে উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যও। এমন একটি ভারত যা থামবে না, এমন একটি ভারত যা থেমে থাকবে না। এই ভারত উচ্চতা স্পর্শ করবে, কিন্তু নিজস্ব শিকড় থেকে বিচ্ছিন্ন হবে না।”

প্রধানমন্ত্রীর কথায়, “নবকার মহামন্ত্র শুধু একটি মন্ত্র নয়। এটি আমাদের আস্থার কেন্দ্রস্থল। আমাদের জীবনের চাবিকাঠি এবং এর তাৎপর্য কেবল আধ্যাত্মিক নয়। এটি সকলকে নিজের থেকে সমাজে যাওয়ার পথ দেখায়, এটি মানুষ থেকে বিশ্বে যাওয়ার একটি যাত্রা। এই মন্ত্রের প্রতিটি শব্দই নয়, প্রতিটি অক্ষরই একটি মন্ত্র।”

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top