News Flash

  • Home
  • দিনের খবর
  • ১১ এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কাশ্মীরে, বইবে দমকা হাওয়াও
Image

১১ এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কাশ্মীরে, বইবে দমকা হাওয়াও

শ্রীনগর, ৯ এপ্রিল (হি.স.): আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিতে ভিজবে কাশ্মীর উপত্যকা। এই সময়ে বইবে দমকা হাওয়াও। হালকা তুষারপাতও হতে পারে উঁচু পাহাড়ে। তবে, ১২ এপ্রিলের পর থেকে জম্মু ও কাশ্মীরে আবহাওয়ার উন্নতি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ এপ্রিল পর্যন্ত কাশ্মীরের নানা স্থানে হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, উঁচু পাহাড়ে তুষারপাত প্রত্যাশিত।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়ার উন্নতি হবে ১২ এপ্রিলের পর, ১২-১৭ এপ্রিল আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এরপর ১৮-২০ এপ্রিল আবারও হালকা বৃষ্টি ও উঁচু পাহাড়ে তুষারপাত হতে পারে। কৃষকদের ১০ এপ্রিল পর্যন্ত কৃষিকাজ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top