News Flash

  • Home
  • দিনের খবর
  • বম্বে হাইকোর্টেও সুরক্ষা পেলেন কুণাল, ১৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না
Image

বম্বে হাইকোর্টেও সুরক্ষা পেলেন কুণাল, ১৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না

মুম্বই, ৮ এপ্রিল (হি.স.): কৌতুকশিল্পী কুণাল কামরাকে এবার স্বস্তি দিল বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্ট কুণাল কামরাকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত সুরক্ষা প্রদান করেছে, এই সময়ে কুণালকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। পাশাপাশি বিবাদীদের নোটিশ জারি করেছে বম্বে হাইকোর্ট। উল্লেখ্য, কুণাল কামরা শিবসেনার দায়ের করা এফআইআর বাতিলের আবেদন করছিলেন।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে মস্করা করে বিপাকে পড়েছেন কুণাল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ বার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ, কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। এমতাবস্থায় বম্বে হাইকোর্টের শরণাপন্ন হন কৌতুকশিল্পী কুণাল কামরা। মঙ্গলবার তাঁকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত সুরক্ষা প্রদান করেছে বম্বে হাইকোর্ট।

Releated Posts

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top