News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পর পরপুরুষের সঙ্গে উধাও স্ত্রী, থানার দ্বারস্থ স্বামী
Image

পর পরপুরুষের সঙ্গে উধাও স্ত্রী, থানার দ্বারস্থ স্বামী

বিশালগড়, ৮ এপ্রিল:

ভালোবেসে বিয়ে করলেও সংসার টিকল না। পরপুরুষের প্রেমে পড়ে উধাও হয়ে গেলেন স্ত্রী। স্ত্রীর খোঁজে এবার পুলিশের দ্বারস্থ হলেন অসহায় স্বামী। ঘটনাটি ঘটেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ৩ নং ওয়ার্ডে।

জানা গেছে, মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে জলফু মিয়া ২০১৭ সালে জিরানিয়া জয়নগর এলাকার জামাল মিয়ার মেয়ে রেহানা বেগমকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের ঘরে এক পুত্রসন্তানের জন্ম হলেও দুর্ভাগ্যবশত সেই সন্তান মারা যায়।

সন্তানহানির পর থেকেই রেহানা বেগমের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। অভিযোগ, মোবাইল ফোনের মাধ্যমে এক পরপুরুষের সঙ্গে গড়ে ওঠে রেহানার প্রেমের সম্পর্ক।

সোমবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে রেহানা বেগম তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ। স্ত্রীর অনুপস্থিতি দেখে খোঁজাখুঁজি শুরু করেন জলফু মিয়া। কিন্তু কোথাও তাঁর সন্ধান না মেলায় মঙ্গলবার সকালে আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তিনি।

এই প্রসঙ্গে জলফু মিয়া জানান, তাঁর স্ত্রী পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে। তিনি পুলিশের কাছে স্ত্রীকে খুঁজে দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরও জানান, দেশে পরকীয়ার জন্য কোনও শাস্তির বিধান না থাকায় এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাঁর দাবি, এই ধরনের ঘটনা রুখতে কঠোর আইন প্রণয়ন করা হোক যাতে কেউ সাহস না পায় বৈবাহিক সম্পর্ক ভেঙে পালিয়ে যেতে। বর্তমানে জলফু মিয়া স্ত্রীর সন্ধানে প্রশাসনের সহযোগিতা চেয়ে থানার সামনে দাঁড়িয়ে আর্জি জানাচ্ছেন।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top