News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল, রাস্তা ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
Image

পানীয় জল, রাস্তা ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৮ এপ্রিল: দীর্ঘদিন ধরে পানীয় জল, বেহাল রাস্তা এবং বিদ্যুত পরিষেবার কষ্টে ভুগছে এলাকাবাসী। আজ বাধ্য হয়ে বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে আগরতলা- সাব্রুমের ৮ নং জাতীয় সড়কের সাব্রুম জলেফাতে সড়ক অবরোধে বসেন স্থানীয়রা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাব্রুম মহকুমায় দীর্ঘদিন যাবত পানীয় জল সহ রাস্তা ও বিদ্যুতের সংকটে ভুগছেন পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়া এলাকার বাসিন্দারা। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের নিকট জানিয়েও কোন প্রতিকার না পান নি তাঁরা। অবশেষে আজ এলাকার বাসিন্দারা সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসেন। তাঁদের দাবি, অতিসত্বর পানীয় জলের পরিষেবা প্রদান করা হোক।

এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং দ্রুততার সহিত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top