News Flash

  • Home
  • দেশ
  • অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট, সিবিআই তদন্তের নির্দেশও খারিজ
Image

অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট, সিবিআই তদন্তের নির্দেশও খারিজ

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমেরারি) তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশও খারিজ করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়। সেই কারণে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।

উল্লেখ্য, এসএসসিতে নিয়োগের জন্য ছ’হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দফতর। এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। তবে হাই কোর্ট জানিয়েছিল, অতিরিক্ত শূন্যপদ গঠনের ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ওই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশও দিয়েছিল।

Releated Posts

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, ‘বাপুর চিরন্তন বার্তা উন্নত সমাজ গঠনে পথ দেখাবে’

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতির জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সত্য, অহিংসা,…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top