News Flash

  • Home
  • দেশ
  • জলন্ধরে বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণ, তদন্তে পুলিশ
Image

জলন্ধরে বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

জলন্ধর, ৮ এপ্রিল (হি.স.): পঞ্জাবের জলন্ধরে বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার মধ্যরাতে জলন্ধরের বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাসভবনের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেনসিক দল, শুরু হয়েছে তদন্ত। গ্রেনেড ফেটে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া বলেছেন, “রাত তখন ১টা হবে, সেই সময় একটি বিস্ফোরণ ঘটে, আমি ঘুমাচ্ছিলাম এবং আমার মনে হয়েছিল এটি বজ্রপাতের শব্দ। পরে আমাকে জানানো হয়, যে একটি বিস্ফোরণ হয়েছে, এর পরে, আমি আমার রক্ষীকে থানায় পাঠাই। সিসিটিভি তদন্ত করা হচ্ছে; ফরেনসিক বিশেষজ্ঞরাও এখানে উপস্থিত আছেন।”

জলন্ধরের ডিসিপি বলেছেন, “ফরেনসিক দল পরিদর্শন করে রিপোর্ট দেবে। ঘটনাটি মনোরঞ্জন কালিয়ার বাড়িতে ঘটেছে।” জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর বলেছেন, “রাত ১টা নাগাদ আমরা এখানে বিস্ফোরণের খবর পাই, এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করি। ফরেনসিক দল বিষয়টি তদন্ত করছে, আমরা সিসিটিভিও পর্যবেক্ষণ করছি, ফরেনসিক দল তদন্ত করছে এটি গ্রেনেড হামলা নাকি অন্য কিছু।”

এই বিস্ফোরণ প্রসঙ্গে পঞ্জাব বিজেপির রাজ্য সভাপতি সুনীল জাখর বলেছেন, “মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দিল্লি কংগ্রেস সদর দফতরে পাঞ্জাব পুলিশের একটি গোয়েন্দা দল মোতায়েন করেছেন। তিনি বিধানসভায় বলেছিলেন, দিল্লি কংগ্রেস সভায় কী ঘটেছিল সে সম্পর্কে আমার কাছে গোয়েন্দা তথ্য আছে। মনোরঞ্জন কালিয়ার বাসভবনে যখন বোমা নিক্ষেপ করা হয়েছিল তখন এই গোয়েন্দা তথ্য কোথায় ছিল?”

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top