News Flash

Image

সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ

কলকাতা, ৭ এপ্রিল (হি.স.) : সোমবার সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ। টুর্নামেন্টের খেলা হবে ভুবনেশ্বরে। আইএসএল শেষ হচ্ছে ১২ এপ্রিল। তারপর ২০ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ। ফাইনাল খেলা ৩ মে। নকআউট ফরম্যাটে হবে টুর্নামেন্ট। প্রথম দিনেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। কেরলের ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, আইলিগের তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে খেলবে মোহনবাগান।

তবে আইলিগের চূড়ান্ত ফলাফল এখনও সরকারিভাবে জানানো হয়নি। এই নিয়ে চিন্তায় আছে এআইএফএফ। তবে মোহনবাগানের প্রতিপক্ষ হতে পারে রিয়াল কাশ্মীর এফসি। এদিকে মহামেডনের সুপার কাপে খেলা নিয়ে জটিলতা থাকলেও মহামেডানকে সূচিতে রাখা হয়েছে। মহামেডানের খেলা থাকছে ২৪ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এদিকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি নিজেদের প্রথম ম্যাচে জিততে পারে তাহলে ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালটা হতে পারে ডার্বি ম্যাচ।

Releated Posts

ভারত-নেপাল সীমান্তে সোনা-রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করল এসএসবি

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের ভারত-নেপাল সীমান্তে ঘোষণাবিহীন সোনা ও রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 17, 2026

বীরভূমের তারাপীঠে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৬; একাধিকের অবস্থা সংকটজনক

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে পাঁচতলা একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 17, 2026

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top