News Flash

Image

আগামী পাঁচদিন ত্রিপুরায় হলুদ সর্তকতা জারি

আগরতলা, ৭ এপ্রিল: আগামী পাঁচদিন দক্ষিণ রাজ্যের সব জেলায় হলুদ সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও মাঝারি বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাসের গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, একটি ঘূর্ণিঝড় পূর্ব আসাম এবং প্রতিবেশী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উপরে অবস্থান করছে। ফলে, পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজালা, উত্তর এবং ঊনকোটি জেলাগুলিতে খুব হালকা বৃষ্টি সহ জেলার বিচ্ছিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘন্টায় ত্রিপুরার বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। মধ্যরাতে আগরতলা বিমানবন্দরের উপর দিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ৫৯ কিমি ছিল। তাতে রাজ্যের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতর থেকে ক্ষয়ক্ষতির সমীক্ষা করা হচ্ছে।

আবহাওয়া দফতর থেকে আরো জানানো হয়েছে, আগামী দিন পাঁচদিন উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই, খোয়াই, পশ্চিম জেলায় হলুদ সর্তকতা জারি করেছে। পাশাপাশি, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া, বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাসের গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছানোর সাথে একটি বা দুটি জায়গায় সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top