News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭ এপ্রিল দুই দেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, যাবেন পর্তুগাল ও স্লোভাকিয়া
Image

৭ এপ্রিল দুই দেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, যাবেন পর্তুগাল ও স্লোভাকিয়া

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭ এপ্রিল, সোমবার দুই দেশ সফরে যাচ্ছেন। পর্তুগাল ও স্লোভাকিয়ায় ৪-দিনের সফরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পর্তুগাল সফরের সময় রাষ্ট্রপতি মুর্মু তাঁর প্রতিপক্ষ মার্সেলো রেবেলো ডি সুসার সঙ্গে সাক্ষাত এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো এবং জাতীয় পরিষদের সভাপতি জোসে পেদ্রো আগুয়ার-ব্র্যাঙ্কোর সঙ্গেও দেখা করবেন।

পর্তুগাল সফরের পর, রাষ্ট্রপতি মুর্মু ৯ থেকে ১০ এপ্রিল স্লোভাকিয়া সফরে যাবেন। এই সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি স্লোভাক প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের স্পিকার রিচার্ড রাসির সঙ্গেও দেখা করবেন। বিগত ২৯ বছরের মধ্যে এটি হতে চলছে ভারতের রাষ্ট্রপতির স্লোভাকিয়া সফর।

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top