News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আনন্দময়ী আশ্রমে সম্পন্ন হয়েছে কুমারী পূজা
Image

আনন্দময়ী আশ্রমে সম্পন্ন হয়েছে কুমারী পূজা

আগরতলা, ৫ এপ্রিল : বিগত বছরের ন্যায় এবছরও সমস্ত শাস্ত্রীয় বিধি মেনে আগরতলার আনন্দময়ী আশ্রমে সম্পন্ন হয়েছে কুমারী পূজা।

পৌরাণিক কাহিনী অনুসারে, একদা বানাসুর নামে এক দুর্ধর্ষ অসুর স্বর্গ, মর্ত, পাতাল দখল করে নিয়েছিল। সেই সময়ে বিপন্ন দেবগণ মহাকালীর স্মরনাপন্ন হয়েছিলেন। দেবগণকে রক্ষা করতে দেবী দুর্গা কুমারীরূপে পুনর্জন্ম নেন। জানা যায়, দেবী ওই কুমারী রূপেই বানাসুরকে বধ করেছিলেন। সেই থেকেই মর্ত্যে এই পুজোর প্রচলন হয়। প্রথাগত ভাবে দুর্গাপুজোর অষ্টমীর দিন শিশুকন্যা বা কুমারী কন্যাকে স্নান করিয়ে মাতৃ মূর্তির মতো করে সাজানো হয়। তারপর দেবী মূর্তির সামনে বসিয়ে সেই কুমারী কন্যার আরাধনা করা হয়। পুজোয় দেবী দুর্গাকে যে ভোগ দেওয়া হয়, সেই ভোগই অর্পণ করা হয় সেই কুমারী কন্যার উদ্দেশ্যেও। এরপর তার পায়ে ফুল দিয়ে প্রণাম করা হয়।

এই পুজোতে জাতি, ধর্ম, বর্ণের কোনও ভেদাভেদ নেই। যে কোনও কুমারীই দেবীজ্ঞানে পূজিতা হয়ে থাকে। দুর্গা তথা কালী, লক্ষ্মী ও সরস্বতী- এই ত্রিদেবীকে তুষ্ট করার অভিপ্রায়ে এই পুজো করা হয়। এছাড়াও বলা হয় বিশ্বব্রহ্মাণ্ডে যে তিনটি শক্তি বিরাজ করছে ওই তিনটি শক্তিই বীজাকারে কুমারীতে নিহিত। তাই কুমারীকে দেবী রূপে পুজো করা হয়। প্রাচীন কালে মুনি ঋষিরা বিশ্বাস করতেন, মানুষের মধ্যেই ঈশ্বরের অযুত প্রভাব রয়েছে। কারণ মানুষ চৈতন্যযুক্ত। আর যাঁদের মন সৎ ও কলুষতামুক্ত, খুব স্বাভাবিকভাবে তাঁদের মধ্যেই ঈশ্বরের প্রকাশ বেশি। শিশু কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে বলেই তাদের বেছে নেওয়া হয় এই পুজোর দেবী হিসেবে। এই পুজো কল্যাণ, সুখ সমৃদ্ধি বয়ে আনে।

আজ বাসন্তী পূজোর দ্বিতীয় দিনে মহা অষ্টমী তিথিতে আনন্দময়ী আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পূজাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই মন্দিরে ভক্ত প্রাণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। পুরোহিত জানিয়েছেন, প্রতি বছরই মহা অষ্টমী তিথিতে আনন্দময়ী আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর বেদান্তিক চক্রবর্তী নামে ৬ বছর বয়সি বালিকাকে কুমারী মা হিসেবে পুজো করা হয়। কলেজিটিলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তীর মেয়ে বেদান্তিক চক্রবর্তী মায়ের আসনে অধিষ্ঠিত করে শ্রদ্ধা ভরে পূজা করা হয়।

Releated Posts

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top