News Flash

  • Home
  • দেশ
  • চোখের জলে বিদায়, পঞ্চভূতে বিলীন প্রবীণ অভিনেতা মনোজ কুমার
Image

চোখের জলে বিদায়, পঞ্চভূতে বিলীন প্রবীণ অভিনেতা মনোজ কুমার

মুম্বই, ৫ এপ্রিল (হি.স.): পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন প্রবীণ অভিনেতা মনোজ কুমার। চোখের জলে মনোজ কুমারকে বিদায় জানালেন তাঁর অনুরাগীরা। শেষযাত্রায় উপস্থিত ছিলেন অভিনেতা বিন্দু দারা সিং, তিনি বলেছেন, “মনোজ কুমার হলেন ভারতের গর্ব, সম্মান এবং গৌরব – তিনিই ছিলেন সবকিছু। সবাই তা জানে।” শেষযাত্রায় উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক অনু মালিকও। মুম্বইয়ের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। পুন্য রাষ্ট্রীয় মর্যাদায় মনোজ কুমারকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার প্রয়াত হয়েছেন শুক্রবার। ৮৭ বছরের অভিনেতা মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হন। বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সিরোসিস অফ লিভার ছিল তাঁর, যা অভিনেতার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটিয়েছিল। ২১ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই হৃদ্‌রোগজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৩৭ সালে মনোজের জন্ম পঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে। পিতৃদত্ত নাম হরিকৃষ্ণ গোস্বামী হলেও ছবির জগতে সে যুগের ধারা মেনে তিনি নিজেকে মনোজ কুমার বলে পরিচয় দিতেন। ১৯৫৭ সালে বলিউডে তাঁর পদার্পণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ একের পর এক ছবিতে ছবিতে কাজ করে তিনি পেয়েছেন জনপ্রিয়তা।

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top