News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি কাজে দুর্নীতি, ঘটনাস্থলে ছুটে গেছে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান
Image

সরকারি কাজে দুর্নীতি, ঘটনাস্থলে ছুটে গেছে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান

আগরতলা, ৪ এপ্রিল: আবারো সরকারি কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। অধীন উদয়পুর রাজনগর এলাকার ৮০ মিটার রাস্তা নির্মাণ কাজে গুণগতমানের অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। আজ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ প্রকৌশলীরা।

প্রসঙ্গত, দীর্ঘ বছর পর উদয়পুর মাতাবাড়ি আর ডি ব্লকের অধীন উদয়পুর রাজনগর এলাকার ৮০ মিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য রাজনগর পঞ্চায়েত অধীন পঞ্চায়েত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পঞ্চায়েত সচিব আবার সরকারি কর্মচারী। প্রথম থেকেই কাজের গুণগতমান নিয়ে প্রশ্নোত্তর শুরু করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে পঞ্চায়েত সচিবকে বারবার জানানো হয়েছিল সরকারি নিয়ম অনুযায়ী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেই ভাবে যেন কাজটি সম্পন্ন হয়।

কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে কাজটির গুণগতমান নিয়ে প্রশ্ন উঠতে থাকায় সত্ত্বেও রাজনগর পঞ্চায়েত কোন পদক্ষেপ নেয় নি। অবশেষে এলাকাবাসীর তরফ থেকে মাতারবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের নজরে বিষয়টি আনেন। অভিযোগের ভিত্তিতে আজ ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, ব্লকের বিডিও শুভব্রত দে সহ প্রকৌশলীরা।

এবিষয়ে ব্লকের বিডিও শুভব্রত দে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে। কাজটা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সচিবকে দেখাশোনা দায়িত্ব দেওয়া হয়েছিল। পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে কাজের গুণগতমান বজায় রেখে কাজটি যেন সম্পন্ন হয়। এদিকে, এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়েছে, সরকার টাকা দিয়েছে সুষ্ঠু সুন্দর ভাবে কাজ করতে। নতুবা কাজটি সম্পন্ন করার জন্য যা যা করার দরকার তাই তারা করবেন বলে পরিষ্কার জানিয়েছে।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top