News Flash

Image

নেশাখোর স্বামীর আক্রমণে আহত জনজাতি গৃহবধূ

আগরতলা, ৪ এপ্রিল: নেশাখোর স্বামীর আক্রমণে আহত হলেন এক জনজাতি গৃহবধূ। গতকাল সন্ধ্যায় সাব্রুম থানাধীন রতনমনি এডিসি ভিলেজে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রতিনিয়ত স্বামী চিরঞ্জিত ত্রিপুরা নেশাগ্রস্ত হয়ে স্ত্রী মনিকা ত্রিপুরাকে দৈহিক নির্যাতন করে। গতকাল রাতেও কোনো একটা বিষয়কে কেন্দ্র করে দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। বাকবিতন্ডা একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। স্বামীর প্রহারে একসময় জ্ঞান হারিয়ে ফেলেন স্ত্রী। সাথে সাথে স্থানীয় জনগণ পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত গৃহবধূকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top