News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দুর্গাবাড়িতে ধুমধামে বাসন্তী পূজা চলছে
Image

ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দুর্গাবাড়িতে ধুমধামে বাসন্তী পূজা চলছে

আগরতলা, ৪ এপ্রিল : অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে আগরতলা শহরের দুর্গাবাড়িতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। এদিন মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মন্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়৷

প্রসঙ্গত, হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা৷ আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে৷ চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত৷ রাজধানী আগরতলা শহরের দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়৷ মঙ্গলবার ছিল মহাসপ্তমী৷ এদিন মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মন্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়৷

পুরোহিত জানিয়েছেন, প্রতিবছরের মত এ বছরও দুর্গা বাড়িতে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ বৃহস্পতিবার বোধনের মধ্য দিয়ে পূজোর আনুষ্ঠানিক সূচনা হয়৷ আজ মহাসপ্তমী তিথিতে বহু ভক্ত সমাগম ঘটে৷ গতকাল মহা অষ্টমী৷ শুধু দুর্গা বাড়িতে নয় রাজ্যের বিভিন্ন ক্লাবেও আশ্বিন মাসের দুর্গ পুজোর পাশাপাশি চৈত্র মাসের এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ বাসন্তী পূজাকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের ঘাটতি পরিলক্ষিত হয় নি৷ নিয়ম নিষ্ঠা মতই বাসন্তী পুজো চলেছে৷

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top