News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়াকফ বিল সংবিধানের ওপর এক নির্লজ্জ আক্রমণ : সোনিয়া গান্ধী
Image

ওয়াকফ বিল সংবিধানের ওপর এক নির্লজ্জ আক্রমণ : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিলের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন তথা কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। তাঁর মতে, ওয়াকফ বিল সংবিধানের ওপর এক নির্লজ্জ আক্রমণ। কংগ্রেস সংসদীয় দল (সিপিপি)-এর সাধারণ সভায় সোনিয়া গান্ধী বলেছেন, “গতকাল, লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪ পাস হয়েছে, এবং আজ এটি রাজ্যসভায় আসার কথা রয়েছে। বিলটি কার্যত বুলডোজার দিয়ে পাস করা হয়েছে। আমাদের দলের অবস্থান স্পষ্ট। বিলটি সংবিধানের উপর একটি নির্লজ্জ আক্রমণ। এটি আমাদের সমাজকে স্থায়ী মেরুকরণের অবস্থায় রাখার জন্য বিজেপির ইচ্ছাকৃত কৌশলের একটি অংশ।”

উল্লেখ্য, দীর্ঘ বিতর্ক পর্বের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাস হয় সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। ব্যবধান ৫৬। মোট ভোট পড়েছে ৫২০। তেমন কোনও অশান্তি হয়নি অধিবেশনে। বৃহস্পতিবার বিল পেশ হবে রাজ্যসভায়। বুধবার লোকসভায় বিল পেশের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংক্ষিপ্ত বক্তৃতায় সরকারের অবস্থানের কথা জানান। এর পরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’ পেশ করেন ।

Releated Posts

মোদীর সঙ্গে বৈঠকের পর ভারতে ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজন আগামী ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে তাদের বিভিন্ন ব্যবসা…

ByByNews Desk Jun 25, 2026

মাচাইলের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে ১৪০ ফুট বেইলি সেতু নির্মাণ করল বিআরও

জম্মু, ২৫ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার দুর্গম মাচাইল অঞ্চলের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল…

ByByNews Desk Jun 25, 2026

বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জয়শঙ্করের, জেজু ফোরামে তুলে ধরলেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শন

সিওল, ২৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারতের প্রাচীন…

ByByNews Desk Jun 25, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top